দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ইনসের আলী (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ইনসের আলী ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের মাটিহাস গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত ১০ জুন দুপুরে ভুক্তভোগী তরুণী মাটিহাস গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন একটি ধানক্ষেতে গরু চরাতে গেলে অভিযুক্ত ব্যক্তি নির্জনতার সুযোগ নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ সময় তরুণীর চিৎকার শুনে তার মামা আবু কাশেম ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত পালিয়ে যান। পরে স্বজনরা তরুণীকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ১৩ জুন ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে বগুড়ার দুপচাঁচিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জে আই